ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সাথে যুক্ত ৪১ জনকে গ্রেফতারের দাবি করেছে বাহরাইন। শনিবার (৯ মে) বাহরাইনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে নিরাপত্তা কর্তৃপক্ষ ইরানের আইআরজিসির সঙ্গে যুক্ত একটি গোষ্ঠীকে শনাক্ত করেছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আরও পড়ুন-
ব্রিগেডের মঞ্চে প্রবীণ বিজেপি নেতার পা ছুঁয়ে প্রণাম করলেন মোদি
পাবলিক প্রসিকিউটরের কার্যালয় কর্তৃক পরিচালিত তদন্তে সেখানে এমন কিছু মামলার বিষয় উঠে এসেছে যা ইরানের চালানো হামলার প্রতি সহানুভূতি প্রদর্শনের সঙ্গে সম্পর্কিত। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর, বাহরাইন এবং উপসাগরীয় অঞ্চলের অন্যান্য আরব রাষ্ট্রগুলোতে যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে সেখানে অবস্থিত লক্ষ্যবস্তুগুলোর ওপর হামলা চালিয়েছিল ইরান।
এফ এ/আয়না