| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রিগেডের মঞ্চে প্রবীণ বিজেপি নেতার পা ছুঁয়ে প্রণাম করলেন মোদি

  • আপডেট টাইম: 09-05-2026 ইং
  • 10423 বার পঠিত
ব্রিগেডের মঞ্চে প্রবীণ বিজেপি নেতার পা ছুঁয়ে প্রণাম করলেন মোদি

পশ্চিমবঙ্গের কোলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকলো উপস্থিত জনতা। এসময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুষ্ঠানের মঞ্চে ৯৮ বছর বয়সী প্রবীণ বিজেপি নেতা মাখনলাল সরকারের পা ছুঁয়ে প্রণাম করেন এবং তার আশীর্বাদ নেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদিকে মাখনলাল সরকারের গায়ে শাল পরিয়ে সম্মান জানাতেও দেখা যায়। পরে তিনি প্রবীণ এই নেতাকে আলিঙ্গন করেন। ঘটনাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শিলিগুড়ির বাসিন্দা মাখনলাল সরকার বিজেপির শুরুর সময়কার অন্যতম সংগঠক ছিলেন। তিনি বিজেপির পূর্বসূরি জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন।

অনুষ্ঠানের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মোদি লেখেন, শপথগ্রহণ অনুষ্ঠানে মাখনলাল সরকারের সঙ্গে সাক্ষাতের সুযোগ হলো। তিনি একজন নিবেদিত জাতীয়তাবাদী মানুষ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন এবং জম্মু-কাশ্মীরে গ্রেফতারও হয়েছিলেন। দলের জন্য তিনি জীবন উৎসর্গ করেছেন এবং পশ্চিমবঙ্গে সংগঠন বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এ সময় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পশ্চিমবঙ্গের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দ অধিকারীও মাখনলাল সরকারকে প্রণাম করতে দেখা যায়। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য উপস্থিত অতিথিদের কাছে প্রবীণ এই নেতার রাজনৈতিক পরিচয় তুলে ধরেন।

জানা গেছে, মাখনলাল সরকার ১৯৪৫ সাল থেকে জনসংঘের রাজনীতির সঙ্গে যুক্ত। ১৯৫২ সালে কাশ্মীরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে তাকেও গ্রেফতার করা হয়েছিলো। ১৯৮০ সালে বিজেপি প্রতিষ্ঠার পর পশ্চিম দিনাজপুর, জলপাইগুড়ি ও দার্জিলিং অঞ্চলে দলের সাংগঠনিক দায়িত্ব পালন করেন তিনি। পরে টানা সাত বছর জেলা সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪