| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৭ মার্চের ভাষণ বাজানো ইমির কারামুক্তি

  • আপডেট টাইম: 07-05-2026 ইং
  • 146225 বার পঠিত
৭ মার্চের ভাষণ বাজানো ইমির কারামুক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিকারাগার থেকে মুক্তি পেয়েছেন। আটকের দুই মাস পর আজ বৃহস্পতিবার (৭ মে) জামিনে কারাগার থেকে মুক্ত হলেন তিনি। শেখ তাসনিম আফরোজ ইমির আইনজীবী অ্যাডভোকেট মুহা. নোমান হোসাইন এই তথ্য নিশ্চিত করে ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ কারামুক্ত ইমি, পাশে থাকা সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’

গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ইমির জামিন মঞ্জুর করেন।

আরও পড়ুন- 

১২৬ বার পেছালো সাগর-রুনির তদন্ত প্রতিবেদন

৭ মার্চ শাহবাগ থানার সামনে ছাত্রলীগ নেতা আসিফ আহমেদ ও মামুনসহ আরও বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজালে শাহবাগ এলাকার পরিস্থিতি উত্তপ্ত হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের ও সাহিত্য সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ তাকে শাহবাগ থানায় সোপর্দ করেন এবং পরদিন ইমি, আসিফ আহমেদ ও মামুনসহ অজ্ঞাত ২০-৩০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন তারা।  

 পরদিন ইমি, আসিফ আহমেদ ও মামুনসহ অজ্ঞাত ২০-৩০ জনের জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

এফ এ/আয়না  


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪