| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১২৬ বার পেছালো সাগর-রুনির তদন্ত প্রতিবেদন

  • আপডেট টাইম: 07-05-2026 ইং
  • 146292 বার পঠিত
১২৬ বার পেছালো সাগর-রুনির তদন্ত প্রতিবেদন

আগামী ১৮ জুন সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। তদন্ত সংস্থা ১২৬ বারের মতো এ মামলার প্রতিবেদন দাখিলের জন্য সময় পেল। বৃহস্পতিবার (৭ মে) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য থাকলেও তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায়, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন ভাবে আগামী ১৮ জুন দিন ধার্য করেন।

আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা মিরপুর মডেল থানার (জি আর ও) পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম রাসেল বিষয়টি  নিশ্চিত করেছেন। উল্লেখ, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব র‍্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের মাধ্যমে হাইকোর্ট তদন্তের নির্দেশ এবং একই সঙ্গে তদন্ত শেষে ছয় মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়।

আরও পড়ুন-

‘ব্রেস্ট ফিডিং কর্নার’ হলো ডিসি অফিসে

হাইকোর্টের দেওয়া সময় ইতোমধ্যেই শেষ হলে এ অবস্থায় তদন্ত চলমান ও অগ্রগতি আছে জানিয়ে রাষ্ট্রপক্ষ নয় মাস সময়ের আরজিতে ২০২৫ সালের ২২ এপ্রিল শুনানিতে আদালত ছয় মাস সময় মঞ্জুর করে একই সঙ্গে ২০২৫ সালের ২২ অক্টোবর আদেশের জন্য পরবর্তী দিন নির্ধারণ করেন।

উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স উচ্চ আদালতের দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল না করায়। গত ২৩ অক্টোবর মামলার তদন্ত শেষ করতে হাইকোর্ট এজেন্সির অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিলে গত ২৬ এপ্রিলও মামলার তদন্ত শেষ না হওয়ায় আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট।


এফ এ/আয়না  


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪