| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘ব্রেস্ট ফিডিং কর্নার’ হলো ডিসি অফিসে

  • আপডেট টাইম: 07-05-2026 ইং
  • 146414 বার পঠিত
‘ব্রেস্ট ফিডিং কর্নার’ হলো ডিসি অফিসে

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সেবা নিতে আসা মায়েদের সুবিধার্থে স্থাপন করা হয়েছে আধুনিক ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ বা মাতৃদুগ্ধ পানকক্ষ। আজ (বৃহস্পতিবার) বেলা ১১টায় এই কর্নারের উদ্বোধন করেন ঢাকা জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। রাজধানীর সরকারি সেবাকেন্দ্রগুলোকে জনবান্ধব করার অংশ হিসেবেই এই উদ্যোগ।

জেলা প্রশাসক ফরিদা খানম উদ্বোধন শেষে তার সংক্ষিপ্ত বক্তব্যে জানান প্রতিদিন অসংখ্য সাধারণ মানুষের পাশাপাশি অনেক মা থাকেন যারা জেলা প্রশাসকের কার্যালয়ে সেবা নিতে আসেন। অনেক মায়ের দুগ্ধপোষ্য শিশু থাকায় জনসমক্ষে এ শিশুদের বুকের দুধ খাওয়াতে গিয়ে পড়তে হয় বিড়ম্বনায়। প্রধানমন্ত্রী ঘোষিত নারী ও শিশুবান্ধব বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে মায়েদের সেই অস্বস্তি দূর করতে এবং শিশুদের মাতৃদুগ্ধ পান নিশ্চিত করতেই বিশেষ এই কর্নার স্থাপন করা হয়েছে। এটি কেবল সেবাগ্রহীতাদের নয় বরং জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত নারী কর্মীদের কর্মপরিবেশকেও আরও স্বাচ্ছন্দ্যময় করবে। 

আরও পড়ুন-  

ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ল স্বর্ণের দাম

জেলা প্রশাসন জানিয়েছে নবনির্মিত ব্রেস্ট ফিডিং কর্নারটি অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মতভাবে সাজানো হয়েছে এবং এখানে মায়েদের বসার আরামদায়ক ব্যবস্থা, শিশুদের জন্য ছোট খেলনা এবং গোপনীয়তা রক্ষার জন্য প্রয়োজনীয় পর্দার ব্যবস্থা রাখা হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত এই উদ্যোগ সাধারণ সেবাগ্রহীতা ও কর্মরত নারীদের প্রশংসা কুড়িয়েছে।

‘ব্রেস্ট ফিডিং কর্নার’ বা মাতৃদুগ্ধ পান কক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ও নেজারত ডেপুটি কালেক্টরসহ (এনডিসি) বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

এফ এ/আয়না 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪