| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিতর্কের মুখে প্রসেনজিৎ

  • আপডেট টাইম: 06-05-2026 ইং
  • 14346 বার পঠিত
বিতর্কের মুখে প্রসেনজিৎ

 অভিনেতা রুদ্রনীল ঘোষ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে হাওড়ার শিবপুর থেকে জয়লাভ করেছেন। ফলাফল প্রকাশ্যে আসতেই সোমবার (৪ মে) তাঁকে শুভেচ্ছা জানান টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রাজনৈতিক পালাবদলের মুহূর্তে এই দুই তারকার কথোপকথনকে নেটিজেনরা ভালোভাবে না নেয়ায় তীব্র কটাক্ষের মুখে বুম্বাদা।

বিষয়টি নিয়ে মঙ্গলবার (৫ মে) বিকেলে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি পোস্টে প্রসেনজিৎ অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তাঁর গায়ে রাজনৈতিক রঙ না লাগানোর অনুরোধ জানিয়ে বলেন, ‘আমি বহু বছর ধরে অত্যন্ত সম্মানের সাথে অভিনয় করে আসছি এবং আগামীদিনেও ঠিক একইভাবে কাজ করে যেতে চাই। আপনাদের সকলের কাছে আমার একটাই বিনীত অনুরোধ দয়া করে আমার গায়ে কোনো রাজনৈতিক রঙ লাগাবেন না।’

আরও পড়ুন-

এই জয় একজন মায়ের অপূরণীয় ক্ষতির সমান হতে পারে না : মিমি চক্রবর্তী

প্রসেনজিৎ জানান,'আমি কাউকে ফোন করিনি, বরং আমার ছোটভাই (রুদ্রনীল ঘোষ) ফোন করেছিল আমাকে। বড়দাদা হিসেবে কাউকে আশীর্বাদ করা আমার কর্তব্য, আর আমি কেবল সেইটুকুই পালন করেছি। এর সাথে রাজনীতির কোনো যোগসূত্র নেই।’ 

২০২১ সালে বিধানসভা নির্বাচনে রুদ্রনীল যে আসনে পরাজিত হয়েছিলেন, এবার সেই আসনেই বাজিমাত করলেন। হাওড়া জেলার শিবপুর আসনে ১৬,০৫৮ ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী রানা চট্টোপাধ্যায়কে পরাজিত করে বিজয়ের মালা পড়েন রুদ্রনীল।

এফ এ/আয়না 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪