| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এই জয় একজন মায়ের অপূরণীয় ক্ষতির সমান হতে পারে না : মিমি চক্রবর্তী

  • আপডেট টাইম: 06-05-2026 ইং
  • 14477 বার পঠিত
এই জয় একজন মায়ের অপূরণীয় ক্ষতির সমান হতে পারে না : মিমি চক্রবর্তী

পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফলে শুধু রাজনৈতিক অঙ্গনে নয়, বিনোদন জগতেও সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। ৪ মে ফল প্রকাশের পর আরজি কর মেডিকেল কলেজকেন্দ্রিক ঘটনার নির্যাতিতার মায়ের নির্বাচনী জয়ে অভিনেত্রী ও সাবেক সাংসদ মিমি চক্রবর্তী আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেনএই সাফল্য কখনোই একজন মায়ের অপূরণীয় ক্ষতির সমান হতে পারে না। এই জয় তার কাছে খুবই ব্যক্তিগত।

আরজি কর মেডিকেল কলেজের ঘটনায় শুরু থেকেই সরব  মিমি দোষীদের কঠোর শাস্তির দাবিতে যেমন রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন, তেমনই সামাজিক মাধ্যমেও সক্রিয় থেকেছেন। এই অবস্থানের জন্য তাকে নানা কুরুচিকর মন্তব্য ও হুমকির মুখেও পড়তে হলেও তবুও তিনি পিছ পা হননি বরং দৃঢ়ভাবে জানিয়েছিলেন, হুমকি দিয়ে তাকে থামানো যাবে না। 

আরও পড়ুন-

ক্ষুব্ধ রুনা লায়লা

২০১৯ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে যাদবপুর থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন মিমি। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ান এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফা দেন। রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে আরজি কর ইস্যুতে তার মানবিক অবস্থান প্রশংসা কুড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।

এফ এ/আয়না 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪