| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেত্রকোণায় বাস-অটোরিকশা সংঘর্ষ নিহত ২

  • আপডেট টাইম: 02-05-2026 ইং
  • 152255 বার পঠিত
নেত্রকোণায় বাস-অটোরিকশা সংঘর্ষ নিহত ২

বাস সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নেত্রকোণার পূর্বধলা উপজেলায় দুজন নিহত এবং  আরও দুইজন আহত  হয়েছেন।  আহতদের পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার ( মে) সকাল সাড়ে ৮টায় উপজেলার বড় ইলাশপুর নামকস্থানে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত হয়েছেন উপজেলার দক্ষিণ কালডোহর গ্রামের মৃত কাসেম আলীর ছেলে আইনুল হক (৫০) এবং নিহত অপর ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি।

 পুলিশ স্থানীয় সূত্র জানিয়েছে, দুর্গাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামীআল্লাহর দানবাসের সঙ্গে শ্যামগঞ্জ থেকে দুর্গাপুরগামী একটি অটোরিকশার বড় ইলাশপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আইনুল হক নিহত হন। আহত অন্য যাত্রীদের গুরুতর অবস্থায় পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে মারা যান তিনি।

 আরও পড়ুন-

স্বামীর সহযোগী হয়ে প্রাণ গেল স্ত্রীর

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, সকাল সাড়ে ৮টায় ইলাশপুর নামকস্থানে একটি বাস একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন এবং আরেকজনকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।  নিহতদের মধ্যে একজন পূর্বধলা উপজেলার দক্ষিণ কালডহর গ্রামের বাসিন্দা। নিহত আরেকজনের পরিচয় এখনো শনাক্ত হয়নি। অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনায় জড়িত বাস অটোরিকশ জব্দ করা হলেও উভয় চালক পলাতক। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা

 

 এফ /আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪