বিশেষ প্রতিনিধি, nipon।।
বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নেত্রকোণার পূর্বধলা উপজেলায় দুজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। আহতদের পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার (২ মে) সকাল সাড়ে ৮টায় উপজেলার বড় ইলাশপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত হয়েছেন উপজেলার দক্ষিণ কালডোহর গ্রামের মৃত কাসেম আলীর ছেলে আইনুল হক (৫০)। এবং নিহত অপর ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি।
স্বামীর সহযোগী হয়ে প্রাণ গেল স্ত্রীর
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, সকাল সাড়ে ৮টায় ইলাশপুর নামকস্থানে একটি বাস ও একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন এবং আরেকজনকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। নিহতদের মধ্যে একজন পূর্বধলা উপজেলার দক্ষিণ কালডহর গ্রামের বাসিন্দা। নিহত আরেকজনের পরিচয় এখনো শনাক্ত হয়নি। অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনায় জড়িত বাস ও অটোরিকশ জব্দ করা হলেও উভয় চালক পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ভারপ্রাপ্ত এ কর্মকর্তা ।