| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোনালদোর ক্যারিয়ারে একমাত্র অপূর্ণতা বিশ্বকাপ ট্রফি

  • আপডেট টাইম: 26-04-2026 ইং
  • 1650 বার পঠিত
রোনালদোর ক্যারিয়ারে একমাত্র অপূর্ণতা বিশ্বকাপ ট্রফি

ব্রুনো ফার্নান্দেজ ২০২৬ বিশ্বকাপ জিতে ক্রিস্তিয়ানো রোনালদোর হাতে ট্রফি তুলে দিতে চান। রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারকে স্মরণীয় করে তুলতে পর্তুগালের মিডফিল্ডার জানিয়েছেন আগামী জুনে ৪১ বছর বয়সী রোনালদো তার ক্যারিয়ারের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন যেটি হতে পারে তার শেষ বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট।

পর্তুগালের মিডফিল্ডার ফার্নান্দেজ বলেন, ‘শেষ বিশ্বকাপের ট্রফিটা যদি আমরা রোনালদোর হাতে তুলে দিয়ে তার  বিশ্বকাপ জয় শেষ করতে পারি, সেটা একটি অসাধারণ মুহূর্ত হবে। এটি শুধু পর্তুগালের জন্য নয়, বরং বিশ্ব ফুটবলে রোনালদোর অবদানের প্রতি সম্মান জানানোর একটি সুযোগ।

আরও পড়ুন -

‘ক্রিকেটের ইয়ামাল’ তকমা সূর্যবংশীকে

রোনালদো দুইবার ইউরো শিরোপা ও ন্যাশনস ট্রফির অধিকারী। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ ১৪৩ গোলদাতা ও পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকার বর্ণাঢ্য ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা বিশ্বকাপ ট্রফি।  ১৭ জুন ২০২৬ বিশ্বকাপে পর্তুগালের গ্রুপ পর্ব শুরু হবে ডিআর কঙ্গোর বিপক্ষে। এরপর ২৩ জুন উজবেকিস্তান এবং ২৭ জুন কলম্বিয়ার মুখোমুখি হবে তারা। যেখানে শেষবারের মতো রোনালদোর জাদু দেখার অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব।


এফএ/ আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪