| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে প্রথমবার মুখোমুখি বাংলাদেশ-নিউজিল্যান্ড

  • আপডেট টাইম: 27-04-2026 ইং
  • 303 বার পঠিত
চট্টগ্রামে প্রথমবার মুখোমুখি বাংলাদেশ-নিউজিল্যান্ড

চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। আজ সোমবার (২৭ এপ্রিল) বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথমবারের মতো এই দুই দল আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে একে অপরের মুখোমুখি হবে।

এর আগে চট্টগ্রামের মাটিতে টি-টোয়েন্টি ফরম্যাটে কখনও লড়াই হয়নি বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে। এই সংস্করণে দুই দলের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে ৬ ম্যাচে সমান ৩টি করে জয় ও হার নিয়ে সমতায় রয়েছে টাইগাররা।

তবে চট্টগ্রামে খেলার অভিজ্ঞতা আছে নিউজিল্যান্ডের। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ভেন্যুতেই শ্রীলংকার বিপক্ষে মাঠে নেমেছিল কিউইরা। সেই ম্যাচে ৫৯ রানে পরাজিত হয়েছিল তারা।

নতুন ভেন্যুতে প্রথমবার মুখোমুখি হওয়ায় ম্যাচটি ঘিরে বাড়তি উত্তেজনা বিরাজ করছে। সিরিজের শুরুটা জয় দিয়ে করতে মুখিয়ে আছে দুই দলই।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪