| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাথায় চোট হাসপাতালে নিকো পাজ

  • আপডেট টাইম: 27-04-2026 ইং
  • 188 বার পঠিত
মাথায় চোট হাসপাতালে নিকো পাজ

আর্জেন্টাইন মিডফিল্ডার নিকো পাজ ম্যাচ চলাকালে মাথায় গুরুতর আঘাত পাওয়ায় নিতে হয়েছিল হাসপাতালে। প্রাথমিক পরীক্ষায় কোনো সমস্যা ধরা না পড়াতে স্বস্তিতে ক্লাব। ইতালির সিরি আ লিগে জেনোয়ার বিপক্ষে ম্যাচ চলাকালে মাথায় গুরুতর আঘাত পান এই তরুণ আর্জেন্টাইন।

রোববার (২৬ এপ্রিল) স্টাদিও লুইজি ফেরারিসে ম্যাচের প্রথমার্ধে জেনোয়ার ডিফেন্ডার আলেসান্দ্রো মারকানদাল্লির সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পাওয়ায় নিকো পাজ চোখে ঠিকভাবে দেখতে না পারার কথা জানালে দ্রুত তাকে মাঠের বাইরে নেওয়া হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় কোচ সেস্ক ফাব্রেগাস বিরতির সময় পাজকে তুলে নিয়ে মাঠে নামান ম্যাক্সেন্স কাকেরে।

আরও পড়ুন-

ফুটবলে রেফারিং কেলেঙ্কারি

ফাব্রেগাস বলেন, ‘নিকো ভালো আছে। দলের জন্য খেলোয়াড়দের সুস্থতা সবকিছুর ঊর্ধ্বে জানিয়ে তিনি জানান সব ধরনের পরীক্ষার ফল স্বাভাবিক আসায় নিকো পাজকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি দলের সঙ্গেই ফিরেছেন।

২১ বছর বয়সী তরুণ মিডফিল্ডার দারুণ ফর্মে আছেন চলতি মৌসুমে। ৩৮ ম্যাচে ১৩টি গোল ও ৮টি অ্যাসিস্ট করে তিনি সিরি আ’র অন্যতম প্রতিভাবান তরুণ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ নিকো পাজের ওপর নজর রাখায় ধারনা করা হচ্ছে আগামী গ্রীষ্মে ৯ মিলিয়ন ইউরোর বাই-ব্যাক ক্লজ ব্যবহার হতে পারে। 


 এফএ/ আয়না 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪