| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘ক্রিকেটের ইয়ামাল’ তকমা সূর্যবংশীকে

  • আপডেট টাইম: 26-04-2026 ইং
  • 1811 বার পঠিত
‘ক্রিকেটের ইয়ামাল’ তকমা সূর্যবংশীকে

বৈভব সূর্যবংশী ১৫ বছর বয়সেই ক্রিকেট দুনিয়ায় তোলপাড় ফেলে দিয়েছেন। হায়দরাবাদের বিপক্ষে রাজস্থান রয়্যালসের হয়ে এই তরুণ ব্যাটার ৩৬ বলে সেঞ্চুরি করে সবার নজর কাড়ায় তাকে ‘ক্রিকেটের ইয়ামাল’ বলা হচ্ছে। তার এই পারফরম্যান্সের কারণে ফুটবলে বার্সেলোনার বিস্ময় বালক লামিনে ইয়ামালের এর সঙ্গে তুলনা করা হচ্ছে।

‘এত অল্প বয়সে কোনো খেলোয়াড়কে এত ভালো খেলতে দেখেছি কি না সন্দেহ! আমরা যেন ইয়ামাল-লেভেলের প্রতিভা দেখছি। ইংল্যান্ডের ক্রিকেটার স্যাম বিলিংসের এই মন্তব্য সামাজিক মাধ্যমে ক্রিকেট মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সূর্যবংশী চলতি মৌসুমে ইতোমধ্যে দুবার ‘অরেঞ্জ ক্যাপ’ জিতেছেন এবং ৩৫৭ রানে তার স্ট্রাইক রেট ২৩৪ প্লাস।

আরও পড়ুন 

শিরোপার সুবাস পাচ্ছে বার্সেলোনা

শুধু ব্যাটিংএ নয়,  এই কিশোর বড় বড় বোলারদের সামনেও নির্ভীক। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের প্রথম বলে ছক্কা হাঁকালে  ম্যাচ শেষে কামিন্স মুগ্ধ হয়ে বলেন, সে এখন আমার নতুন প্রিয় খেলোয়াড়। ও যেভাবে খেলছে, তা দারুণ উপভোগ্য।  কিংবদন্তি স্পিনার রবীচন্দ্রন অশ্বিনের পরিবারের সদস্যদের মধ্যে তার বাবা-মা সূর্যবংশীর প্রতিটি শট উপভোগের পাশাপাশি করেন প্রশংসা।

সাফল্যের সঙ্গে আসে বড় চ্যালেঞ্জও। অনেকেই সূর্যবংশীকে শচীনের সঙ্গে তুলনা করতে শুরু করেছেন। অল্প বয়সে এমন চাপ সামলে নিজের ধারাবাহিকতা ধরে রাখতে পারেন কি না এই তরুণ প্রতিভা সেটিইএখন দেখার বিষয় ।


এফএ/ আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪