| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেবিচকে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের দুই ইউনিট

  • আপডেট টাইম: 27-04-2026 ইং
  • 92 বার পঠিত
বেবিচকে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের দুই ইউনিট

রাজধানীর বিমানবন্দর এলাকায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে ভবনটির দ্বিতীয় তলায় এ আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, বিকেল সোয়া পাঁচটার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে বেবিচক কার্যালয়ের দ্বিতীয় তলায় আগুন লাগার তথ্য পাওয়া গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪