| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দীনেশ ত্রিবেদী ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার

  • আপডেট টাইম: 27-04-2026 ইং
  • 93 বার পঠিত
দীনেশ ত্রিবেদী ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার

বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন দীনেশ ত্রিবেদী। বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ভারত। সোমবার (২৭ এপ্রিল) ভার‌তের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

ভার‌তের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে , বাংলাদেশে পরবর্তী নতুন  হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী শিগগিরই দায়িত্ব নেবেন। এর মাধ্যমে দীর্ঘদিন পর কোনো রাজনীতিবিদকে বাংলাদেশে হাইকমিশনারের দায়িত্ব দিল ভারত।

২০২২ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশে ভারতীয় মিশনে দায়িত্ব পালন করে আসা প্রণয় ভার্মাকে এরইমধ্যে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের রাষ্ট্রদূত করার ঘোষণা দেওয়া হয়েছে।

৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদী ভারতের কেন্দ্রীয় সরকারের সাবেক রেলমন্ত্রী। মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও কাজ করেছেন। 

আরও পড়ুন- 

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন: প্রথম দফার ভোটগ্রহণ শুরু

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে তিনি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং পরের মাসেই বিজেপিতে যোগ দেন।  দীনেশ ত্রিবেদী লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষেরই সদস্য ছিলেন। তিনি পশ্চিমবঙ্গ থেকে লোকসভার সদস্য এবং গুজরাট থেকে রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। 


এফএ/ আয়না 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪