| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটি

  • আপডেট টাইম: 26-04-2026 ইং
  • 2716 বার পঠিত
এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটি

সাউথ্যাম্পটন খেলার পুরোটা সময় ম্যানচেস্টার সিটিকে কোণঠাসা করে রাখলেও তাতে ম্যানচেস্টার সিটি এলোমেলো না হয়ে বরং পাঁচ মিনিটে দুই গোল করে আরেকটি অঘটনের সম্ভাবনা জাগালো। পেপ গার্দিওলার শিষ্যরা চতুর্থবারের মতো এফএ কাপের ফাইনালে উঠে গড়লো ইতিহাস। শনিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে প্রথম সেমি-ফাইনালে ২-১ গোলে জিতেছে ম্যানচেস্টার। ইংল্যান্ডের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা চারবার এফএ কাপের ফাইনালে ওঠা ম্যানচেস্টারের স্বপ্ন এখন শিরোপা জয়ের।

 আরও পড়ুন- 

দুর্দান্ত কামব্যাক বায়ার্নের

ম্যাচের শুরুতে ১২ মিনিটে সাউথ্যাম্পটনের লিও সিয়েঞ্জা বল জালে পাঠালেও অফসাইডের কারণে বাতিল হয় গোলটি। প্রথমার্ধে তেমন উল্লেখযোগ্য কিছু না ঘটলেও গোলরক্ষক ড্যানিয়েল পেরেত্জের একটি গুরুত্বপূর্ণ সেভ সবার নজর কাড়ে। দ্বিতীয়ার্ধের ৭৯ মিনিটে ফিন এজাজের অসাধারণ গোলে সাউথ্যাম্পটন এগিয়ে গেলে ৮২ মিনিটে জেরেমি ডোকুর একটি শট প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে সমতায় ফেরে সিটি। ঠিক দুই মিনিট পর ৮৪ মিনিটে নিকো গন্সালেসের বক্সের অনেক দূর থেকে নেওয়া এক বুলেট গতির শটে লক্ষ্যভেদ করে সিটির জয় নিশ্চিত করেন ম্যাচ সেরা খেলোয়াড়।


এফএ/ আয়না

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪