বায়ার্ন মিউনিখ বুন্দেস লিগার আরেকটি শিরোপা জয়ের পথ সুগম করে রেখেছে । ১৫ পয়েন্টের ব্যবধানটা বাড়িয়ে নেওয়ার পালা এবার। সেই লক্ষ্য নিয়ে খেলতে নেমে মেইনজের বিপক্ষে বড় পরীক্ষা দিতে হলো মিউনিখকে প্রথমার্ধেই ৩ গোল হজম করে। তবে তিন গোল খেয়ে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে ৪-৩ ব্যবধানে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিলো ভিনসেন্ট কোম্পানির বাভারিয়ান শিবির।
জার্মান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে পজেশনে এগিয়ে থাকলেও সামলাতে হয়েছে মেইনজের একের পর এক আক্রমণ। বিরতির আগে লক্ষ্যে দলটির একটিও শট না থাকলেও শেষ পর্যন্ত ৭০ শতাংশ পজেশনের পাশাপাশি ১১ শটের মধ্যে ৬টি ছিল লক্ষ্যে।
তিন গোলে এগিয়ে থাকা মেইনজ বিরতির পর তা ধরে রাখতে পারল না। স্বাগতিক দলের পক্ষে একটি করে গোল করেন ডমিনিক কোহর, পল নেবেল ও শেরাল্ডো বেকের। বিপরীতে, ঘুরে দাঁড়িয়ে বায়ার্নের জয় নিশ্চিতের পথে নিকোলাস জ্যাকসন, মাইকেল ওলিসে, জামাল মুসিয়ালা ও হ্যারি কেইন একবার করে বল জালে জড়ান।
আরও পরুন-
আচরণবিধি ভঙ্গ: দুই বাংলাদেশি নারী ক্রিকেটারকে জরিমানা আইসিসির
খেলার ১৫ মিনিটে ডমিনিকের গোলে মেইনজ এগিয়ে গেলে ২৯তম মিনিটে ব্যবধান বাড়ান নেবেল। আর প্রথমার্ধের যোগ করা সময়ে শেরাল্ডো বেকেরের গোলে কোণঠাসা হয়ে পড়ে বায়ার্ন। হ্যারি কেইন ও মাইকেল ওলিসেকে দ্বিতীয়ার্ধের শুরতে বদলি নামানো হলে আক্রমণে ধার ফেরে বায়ার্নের। ৫৩ মিনিটে প্রথম গোল করে জ্যাকসন ব্যবধান কমালে ৭৩ মিনিটে ওলিসে এবং ৮১ মিনিটে মুসিয়ালার গোলে স্কোরলাইন ৩-৩ এ দাড়ায়। ৮৩ মিনিটে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইন বাভারিয়ানদের জয়সূচক গোলটি করেন।
চলমান টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইন পেয়ে গেলেন ৩৩তম গোল। ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করা বায়ার্ন টেবিলে ব্যবধান বাড়াল ১৮ পয়েন্টে। ৩১ ম্যাচে ২৬ জয় ও চার ড্রয়ে সংগ্রহ ৮২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে বরুসিয়া ডর্টমুন্ড দুইয়ে আর ৩৪ পয়েন্ট নিয়ে মেইনজ দশ নম্বরে।
এফএ/ আয়না