| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেধাভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা জরুরি : জামায়াত আমির

  • আপডেট টাইম: 23-04-2026 ইং
  • 164 বার পঠিত
মেধাভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা জরুরি : জামায়াত আমির

দেশের টেকসই উন্নয়ন ও অগ্রগতির জন্য একটি মেধাভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা জরুরি বলে মন্তব্য করেছেন, জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী রাজনীতি নয়, মেধাকে প্রাধান্য দিয়ে নয়, যোগ্যতা ও দক্ষতাকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হলে প্রশাসনিক স্বচ্ছতা বাড়বে এবং জনগণের সেবা আরও কার্যকর হবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে রাজধানীর মিরপুর-১০ নম্বরে এসএসসি পরীক্ষার কেন্দ্র আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শন গিয়ে তিনি এই মন্তব্য করেন।

এ সময় তিনি কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময়ও করেন।

ডা. শফিকুর রহমান বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই শিক্ষার্থীদের মাধ্যমেই ভবিষ্যতের বাংলাদেশ গড়ে উঠবে বলে তিনি মন্তব্য করেন।

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্ররাজনীতি ঘিরে সাম্প্রতিক সহিংসতার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষ গড়ার এই পর্যায়ে কেউ অমানবিক আচরণ করবে এটা জামায়াতে ইসলামী চায় না।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪