জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নে ধীরগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসুবক পেজে এক পোস্টে এ কথা বলেন জামায়াত আমির।
পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নে বিভিন্ন দেশে ধীরগতি ও জটিলতার বিষয়ে আমাদের কাছে অনেকেই প্রতিকার চেয়ে উদ্যোগ নেওয়ার কথা বলেছেন। আমরা সরকারকে আহ্বান জানাব, আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের এই অতি জরুরি বিষয়টির দিকে যেন শিগগিরই নজর দেওয়া হয় এবং সমস্যার আশু সমাধান করা হয় ’
আরও পড়ুন-
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ খোলা সম্ভব নয়: গালিবাফ
‘প্রবাসীরা ভালো থাকলে দেশও ভালো থাকবে, ইনশাআল্লাহ। আর প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে।’ বলেও জানান জামায়াত আমির
এফএ/ আয়না