ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে নির্মাণাধীন ভবনে রং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৈয়ব আলী নামের এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে এঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়,সকালে শহরের পোস্ট অফিস মোড়ে পাঁচতলা বিশিষ্ট একটি ভবনে রংয়ের কাজ করছিল তৈয়ব আলী। তখন অসাবধানতাবশত ৩৩ হাজার ভোল্টের তারের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। সে সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আরও পড়ুন-
তৈয়ব আলী সদর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের মৃত মতিয়ার হাজির ছেলে।
এফএ/ আয়না