সুপ্রিম কোর্টে বিদ্যমান সাব-পোস্ট অফিসের পাশাপাশি নৈশকালীন ডাকঘর স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ডাক অধিদপ্তর। এক বিজ্ঞপ্তিতে ডাক অধিদপ্তরের পরিচালক মো. আমিনুর রহমান জানিয়েছেন সুপ্রিম কোর্টে বিদ্যমান সাব-পোস্ট অফিসের পাশাপাশি নৈশকালীন/বি-গ্রেড ডাকঘর স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।
মহাপরিচালক সম্মতি জ্ঞাপন করে জনসাধারণের ডাক সেবা গ্রহণের সুবিধার্থে ও সরকারি কাজের স্বার্থে হাইকোর্ট উপ-ডাকঘরের গ্রাহকবৃন্দের চাহিদার পরিপ্রেক্ষিতে ঢাকা নগরী উত্তর বিভাগ, ঢাকার সংস্থাপন দিয়ে ঢাকা কোর্ট সাব পোস্ট অফিসের পাশাপাশি নৈশকালীন ডাকঘর দ্বিতীয় শিফট চালু করার বিষয়ে অনুমতি প্রদান করেছেন। এ সিদ্ধান্তে নৈশকালীন ডাকঘর দ্বিতীয়য় শিফট চালুতে বিচারপ্রার্থী ও আইনজীবীরা উপকৃত হবেন বলে জানিয়েছেন আইনজীবীরা।
আরও পড়ুন-
শ্লীলতাহানির মামলায় বাড়িতে হামলা
দুপুরের মধ্যে সরকারি ডাকঘরের কার্যক্রমে চিঠি পোস্টের কাজ সীমাবদ্ধ থাকার ফলে উচ্চ আদালতের আদেশ ডাকযোগে প্রেরণে বিলম্ব হতো। নৈশকালীন ডাকঘর চালুতে এ সমস্যার সমাধান হচ্ছে।
এফএ/ আয়না