ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরানের উপসাগরীয় বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্র অবরোধ না তুলে নিলে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হবে। শুক্রবার (১৭ এপ্রিল) মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে ঘালিবাফ বলেন, ট্রাম্প গত এক ঘণ্টায় সামাজিকমাধ্যমে সাতটি পোস্ট করেছেন যার সবগুলোই মিথ্যা। তবে ট্রাম্পের মিথ্যা পোস্টগুলো কি কি সেটি উল্লেখ করেননি তিনি।
আরও পড়ুন-
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনায় ভারত : জয়সওয়াল
বাঘের ঘালিবাফ বলেন, “হরমুজ খোলা নাকি বন্ধ, এটির নিয়মাবলী কী হবে সেটি মাঠপর্যায়ে নির্ধারিত হবে, সামাজিকমাধ্যমে নয়। হরমুজে জাহাজ চলাচল করবে নির্ধারিত রুটে এবং ইরানের অনুমতি সাপেক্ষে।”
এফএ/ আয়না