| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দিল্লির হোটেলে ভয়াবহ আগুন : ২১ জনের মৃত্যু

  • আপডেট টাইম: 03-06-2026 ইং
  • 2584 বার পঠিত
দিল্লির হোটেলে ভয়াবহ আগুন : ২১ জনের মৃত্যু

ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগর এলাকায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকালে মিকাসা ইন নামের ওই হোটেলের বেজমেন্ট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে একাধিক ফায়ার সার্ভিস ইউনিট পাঠানো হয়। দমকল বাহিনীর দুটি ওয়াটার ইঞ্জিন, দুটি ওয়াটার বাউজার এবং একটি কুইক রেসপন্স টিম আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচতলা ওই ভবনটিতে প্রায় ৪০ জন মানুষ অবস্থান করছিলেন। হাউজ রানি এলাকার সরু গলিতে অবস্থিত হোটেলটির বেজমেন্টে একটি রেস্তোরাঁও ছিল। আগুন লাগার সময় অধিকাংশ অতিথিই ঘুমিয়ে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে নিচে নামার চেষ্টা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সেই দৃশ্য দেখা গেছে। উদ্ধারকর্মীরা এখনো ভবনের ভেতরে কেউ আটকা পড়েছেন কি না তা খতিয়ে দেখছেন এবং মৃত ও আহতদের শনাক্তের কাজ চলছে।

আরু পড়ুন :

হাদি হত্যা নিয়ে মুখ খুললেন মমতা, করলেন বিস্ফোরক মন্তব্য

আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত করা যায়নি। তবে এ ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে।

সূত্র : এনডিটিভি

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪