| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পানিতে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

  • আপডেট টাইম: 17-04-2026 ইং
  • 173 বার পঠিত
পানিতে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের লাঙ্গলজোড়া গ্রামে শুক্রবার (১৭ এপ্রিল) সকালে ঘরের পেছনের পুকুরে পড়ে তিন বছরের শিশু বাবর আজমের মৃত্যু হয়েছে। নিহত বাবর আজম শামীম মিয়ার ছেলে

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা তাকে ঘরে না পেয়ে খুঁজতে শুরু করলে একপর্যায়ে শিশুটির ফুফু মিম, ঘরের পেছনের পুকুরে তার পরনের প্যান্ট ভাসতে দেখে চিৎকার দিয়ে আশপাশের লোকজনকে ডাক দিলে লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন-

আমরা হজযাত্রীদের খাদেম : ধর্মমন্ত্রী

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, "এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"


এফএ/ আয়না    

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪