| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমরা হজযাত্রীদের খাদেম : ধর্মমন্ত্রী

  • আপডেট টাইম: 17-04-2026 ইং
  • 206 বার পঠিত
আমরা হজযাত্রীদের খাদেম : ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ হজযাত্রীদের যথাযথ সেবা নিশ্চিত করতে ব্যর্থ হলে দায়িত্বে থাকার যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনায় হজক্যাম্প পরিদর্শনে গিয়ে তিনি বলেন, “আমরা হজযাত্রীদের খাদেম। তাদের সেবা করতে না পারলে আমাদের পদত্যাগ করা উচিত।”

হজযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান হজক্যাম্প পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেছেন জানিয়ে তিনি হজযাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের থাকা-খাওয়া ও প্রস্তুতি সম্পর্কে খোঁজ নেন।

আরও পড়ুন-

দুই দাবিতে কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন এবং তিনি ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবকদের হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।


এফএ/ আয়না    

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪