| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাকিতে চা না দেয়ায় সংঘর্ষে আহত ১২

  • আপডেট টাইম: 17-04-2026 ইং
  • 629 বার পঠিত
বাকিতে চা না দেয়ায় সংঘর্ষে আহত ১২

বাকিতে চা না দেয়াকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় দ্বন্দ্বের জেরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার পৌর খালধারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,রিপন হোসেন সকালে গ্রামের শাহজাহানের দোকানে চা পান করতে গেলে আগের বাকি টাকা না দেয়ায় নতুন করে বাকিতে চা দিতে শাহজাহান অস্বীকার করলে রিপন ও শাহজাহানের মধ্যে তর্ক-বির্তক এবং হাতাহাতি হয়। এর জেরে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত ১২ জন আহত হন। সেখান থেকে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

আরও পড়ুন-

বাংলাদেশিদের সর্তক করে লেবানন দূতাবা‌সের বার্তা

সংঘর্ষের ঘটনায় আহত রোগীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুব আলম পারভেজ। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, বাকিতে চা বিক্রি না করা নিয়ে একটি সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


এফএ/ আয়না  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪