| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশের বৃহত্তর স্বার্থে নির্বাচনের ফল মেনে নিয়েছি : জামায়াত আমির

  • আপডেট টাইম: 17-04-2026 ইং
  • 1317 বার পঠিত
দেশের বৃহত্তর স্বার্থে নির্বাচনের ফল মেনে নিয়েছি  : জামায়াত আমির

বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর জেলা আমির সম্মেলনে তিনি বলেছেন, সুস্থ রাজনীতির ধারা অব্যাহত রাখতে চাই বিধায় দেশের বৃহত্তর স্বার্থে নির্বাচনের ফল মেনে নিয়েছি।ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার মৃত্যু ঘটেছে।

আরও পড়ুন-

জ্বালানি তেল নিয়ে দেশে আসছে ৪ ট্যাংকার

জামায়াত আমির দাবি করে বলেন, জাতীয় নির্বাচনে ব্যাপক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জুলাইয়ের চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়েছে। সাবেক একজন উপদেষ্টা এবং বর্তমান সরকারের একজন মন্ত্রীর বক্তব্যেই স্পষ্ট হয়েছে, গত নির্বাচনে কিভাবে কারচুপি করা হয়েছে। সংবিধানের ইচ্ছা মতো সংশোধনের মাধ্যমে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে চায় বিএনপি সরকার।

তিনি আরও বলেন, গণমাধ্যমের টুঁটি চেপে ধরে সত্য প্রকাশে বাঁধা দেওয়া হচ্ছে। দেশের সংকট নিয়ে সংসদে আলোচনার নোটিশ দিলে তা নাকচ করা হয়। তাই গণমাধ্যমের প্রতি আহ্বান, সাদাকে বাদামি বা কালো নয়, সাদাকে সাদাই বলুন। আমাদের কোনো বক্তব্যের কাটপিস নয়, হয় পুরোটা প্রকাশ করুন নতুবা কিছুই প্রকাশ করবেন না।

এফএ/ আয়না 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪