চট্টগ্রাম বন্দরে ডিজেলবাহী চারটি ট্যাংকারের এর মধ্যে শুক্রবার (১৭ এপ্রিল) তিনটি এবং আগামী রবিবার (১৯ এপ্রিল) আরো একটি ট্যাংকার আসার কথা রয়েছে। ৪টি ট্যাংকারে সর্বমোট ১ লাখ ৪১ হাজার টন ডিজেল আসছে যা দিয়ে প্রায় ১২ দিনের চাহিদা মেটানো যাবে নলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এর হিসেব অনুযায়ী , বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পর্যন্ত দেশে ডিজেলের মজুদ ছিল ১ লাখ ৫৫ হাজার টন। নতুন ৪টি ট্যাংকারের ডিজেল খালাস হলে তা ২ লাখ ৯৬ হাজার টনে বেড়ে মোট মজুদ দিয়ে প্রায় ২৫ দিনের চাহিদা পূরণ করা যাবে।
আরও পড়ুন-
টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড
চারটি ট্যাংকারের স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম জানিয়েছেন শুক্রবার এমটি ওকট্রি, এমটি কেপ বনি ও এমটি লিয়ান সং হু এই তিনটি ট্যাংকার নির্ধারিত সময়ে চট্টগ্রাম বন্দরে ভিড়বে। আর আগামী রবিবার এমটি গোল্ডেন হরাইজন নামের আরেকটি ট্যাংকার বন্দরে পৌঁছাবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন চলতি মাসে ডিজেল নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল,সরবরাহ বাড়ায় তা কেটে যাবে। বিপিসির তথ্য অনুযায়ী, দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৩ শতাংশই ডিজেলনির্ভর। ২০২৪-২৫ অর্থবছরে দেশে ডিজেলের চাহিদা ছিল প্রায় ৪৩ লাখ ৫০ হাজার টন। দেশে ব্যবহৃত ২৪ শতাংশ ডিজেলের কৃষি খাতে ব্যবহৃত হয়।
এফএ/ আয়না