ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর কলেজ এলাকার একটি ইটভাটা ইকো ব্রিকসের পুকুর থেকে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নাসিমা খাতুন (১৪) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। কিশোরী নাসিমা খাতুন উপজেলার সলেমানপুর গ্রামের মৃত নাজমুল মীরের মেয়ে। মৃতের স্বজনরা জানিয়েছে, বুধবার সকালে বান্ধবীদের সাথে ঘুরতে যাওয়ার কথা বলে নাসিমা খাতুন বাড়ি থেকে বের হলেও আর বাড়ি ফিরে আসেনি।
আরও পড়ুন-
কৃষক কার্ড পাওয়া কবির প্রকৃত কৃষক
সকালে কালীগঞ্জ সড়কের ইকো ব্রিকসের পুকুরে এক কিশোরীর লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করলে মৃতের স্বজনরা লাশের পরিচয় শনাক্ত করলে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এফএ/ আয়না