| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কৃষক কার্ড পাওয়া কবির প্রকৃত কৃষক

  • আপডেট টাইম: 16-04-2026 ইং
  • 216 বার পঠিত
কৃষক কার্ড পাওয়া কবির প্রকৃত কৃষক

টাঙ্গাইলের কবির হোসেনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে বিতর্ক উঠেছে প্রশ্ন যে তিনি প্রকৃত কৃষক কি না? মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রী শহিদ মারুফ স্টেডিয়ামে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের উত্তর তারটিয়া এলাকার কৃষক কবির হোসেনের হাতে কৃষক কার্ড তুলে দেওয়ার পর থেকেই আলোচনা ও সমালোচনার ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

স্থানীয়রা জানিয়েছেন মৃত আবু সাইদ মিয়ার ছেলে কবির হোসেন দীর্ঘদিন ধরে অন্যের জমি বর্গা নিয়ে কৃষিকাজ করে আসছেন। এছাড়া কবির হোসেনের নিজস্ব জমি রয়েছে প্রায় ১৩ শতাংশ। তিনি একজন প্রকৃত কৃষক এবং তিনি কৃষি কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরি করে আয় করার চেষ্টা করেন।কবির যেহেতু বর্গাচাষ করেন এবং তার নিজস্ব জমিও রয়েছে, তাই তিনি কৃষক কার্ড পাওয়ার যোগ্য উল্লেখ করে স্থানীয় কয়েকজন  তাকে নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে বলেও মন্তব্য করেন। 

আরও পড়ুন-

টয়লেটে আটকা তৃতীয় শ্রেণির শিক্ষার্থী উদ্ধার

ঘারিন্দা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ কবিরুজ্জামান ডল বলেন, কবির হোসেন সত্যিকার একজন কৃষক। কৃষিকাজের পাশাপাশি গরু পালন, সবজি আবাদ ও সেচপাম্প রয়েছে তার। কবির কোনো রাজনৈতিক  দলের সঙ্গে যুক্ত নয়।

বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসায় কৃষি অধিদপ্তরসহ জেলার ঊর্ধ্বতন কর্মকতারা কবির হোসেনের বাড়ি পরিদর্শন করেছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশেক পারভেজ জানান, নির্ধারিত নীতিমালা অনুসরণ করেই কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম বলেন, আমরা সরেজমিনে পরিদর্শন করে দেখেছি। কবির প্রকৃতপক্ষে একজন কৃষক। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সঠিক নয়।


এফএ/ আয়না 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪