| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কর্মী ছাঁটাই করছে বিবিসি

  • আপডেট টাইম: 16-04-2026 ইং
  • 215 বার পঠিত
কর্মী ছাঁটাই করছে বিবিসি

ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বা বিবিসি যুক্তরাজ্যের ফ্ল্যাগশিপ সংবাদমাধ্যম ২১ হাজার ৫০০ জন কর্মীকে ছাঁটায়ের ঘোষণা দিয়েছে। এই হার বিবিসির মোট কর্মীবাহিনীর ১০ শতাংশ। ২০১১ সালে এমন বিপুল কর্মী ছাঁটাই তারপর ২০২৫ সাল পর্যন্ত এত বড় আকারে ছাঁটাই বিবিসিতে হয়নি। গতকাল বুধবার লন্ডনে বিবিসির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অল-স্টাফ বৈঠকে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

ব্রিটিশ ব্যবসায়ী এবং ইএমইএ বিজনেস গ্রুপের কর্ণধার ম্যাথিউ জন ব্রিটিন বিবিসির নতুন মহাপরিচালক পদে আগামী ১৮ মে দায়িত্ব নেবেন। ম্যাট ব্রিটিন দায়িত্ব নেয়ার এক মাস আগেই ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে কর্মী ছাঁটাইয়ের এ ঘোষণা দিলো বিবিসি। অবশ্য ফেব্রুয়ারিতেই বিবিসিতে যে একটি বড় ধরনের কর্মীছাঁটাই হতে চলেছে তার আভাস পাওয়া গিয়েছিল। 

বিবিসির তৎকালীন মহাপরিচালক টিম ডেভি বলেছিলেন, কোম্পানি তার বাজেট থেকে ৬০ কোটি পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৯৯ লাখ ৮৯ হাজার ৮২৬ কোটি টাকা) সাশ্রয়ের লক্ষ্যে ১০ শতাংশ কর্মী ছাঁটায়ের ব্যাপারে চিন্তাভাবনা করছে। গাজা এবং ট্রান্স-জেন্ডার লোকজনের অধিকার সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে ত্রুটিপূর্ণ কাভারেজ দেওয়ায় ডোনাল্ড ট্রাম্প এর সঙ্গে বিতর্কের জেরে গত নভেম্বরে পদত্যাগের ঘোষণা দিয়ে টিম ডেভি গত ২ এপ্রিল বিবিসি ছেড়ে চলে যান।

আরও পড়ুন-

প্রতারণা মামলা মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে

বর্তমানে বিবিসির অন্তবর্তী মহাপরিচালকের পদ আসীন রদ্রি তালফান ডেভিস গতকাল বুধবার অল-স্টাফ বৈঠকের সভাপতি হিসেবে কর্মী ছাঁটাইয়ের ঘোষণার পর মঙ্গলবার বিবিসির প্রত্যেক কর্মীকে একটি ইমেইলে তালফান ডেভিস উল্লেখ করেন বিবিসি বর্তমানে একটি ব্যাপক অর্থনৈতিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে এবং আমাদের দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে। আমাদের ব্যয় এবং আয়ের মধ্যে ব্যবধান দিন দিন বাড়ছে। বৈশ্বিক অর্থনীতির অবস্থাও টালমাটাল। বর্তমানে আমাদের বার্ষিক ব্যয় ৫০০ কোটি পাউন্ড । এই অর্থ থেকে আগামী ২ বছর পর্যন্ত আমাদের কমপক্ষে ৫০ কোটি পাউন্ড সাশ্রয় করতে হবে। ফলে, অবধারিতভাবেই কর্মীর সংখ্যা হ্রাস করতে হচ্ছে আমাদের।'

এই মাত্রার কর্মীছাঁটাই সবার জন্য বিপর্জয় বয়ে আনবে। যেসব কর্মী ছাঁটাই হচ্ছেন তারা তো অনিশ্চয়তার মধ্যে পড়বেনই, উপরন্তু বিবিসির সার্বিক নিউজ অপারেশনে এই ছাঁটায়ের প্রভাব পড়বে। বিবিসি আমাদের জাতীয় সংবাদমাধ্যম এবং সরকারের উচিত এই সংবাদমাধ্যমে বরাদ্দ আরও বাড়ানো বলে জানিয়েছেন যুক্তরাজ্যের সম্প্রচার সংবাদিক এবং বিনোদন-কমিউনিকেশন-থিয়েটার কর্মীদের ইউনিয়ন বেকটু’র প্রধান নেতা ফিলিপ্পা চাইল্ডস ।


 এফএ/ আয়না টিভি  


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪