মার্কিন নৌবাহিনীর একটি এমকিউ-৪সি ট্রাইটন হাই অল্টিচ্যুড সার্ভেইলেন্স ড্রোন পারস্য উপসাগরে নজরদারি করতে গিয়ে বিধ্বস্ত হয়েছে। মার্কিন নৌবাহিনীর নাভাল সেফটি কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে গত ৯ এপ্রিল এ ঘটনা ঘটেছে।যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অস্ত্রাগারের গুরুত্বপূর্ণ, দক্ষ ও দামি সমরাস্ত্রগুলোর মধ্যে একটি এমকিউ-৪সি ট্রাইটনের মূল্য ২৩ কোটি ৮১ লাখ ডলার। মার্কিন কোম্পানি নর্থরোপ গ্রুম্যানের তৈরি ‘ডানাযুক্ত উপগ্রহ’ নামে পরিচিত এই ড্রোনটি দিন-রাত ২৪ ঘণ্টা নজরদারি চালাতে সক্ষম।
এ দুর্ঘটনাকে ‘ক্লাস এ মিসহ্যাপ’ উল্লেখ করে নাভাল সেফটি কমান্ডের বিবৃতিতে বলা হয়, বিধ্বস্ত ড্রোনটি ইতালির সিসিলি দ্বীপে অবস্থিত মার্কিন ঘাঁটি সিগোনেল্লা নাভাল এয়ার স্টেশনের সম্পদ উল্লেখ করে জানানো হয় ৯ তারিখ হরমুজ প্রণালিতে রুটিন ৩ ঘণ্টার নজরদারির জন্য ড্রোনটি ওড়ানো হয়েছিল।
আরও পড়ুন-
৩০ মিনিটে সূচক বেড়ে ৪৪ পয়েন্টে
ড্রোনটি নজরদারি শেষে ফেরার সময় হঠাত জরুরি বিপদ সংকেত পাঠাতে শুরু করলে তারপর সেটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং ডেটা’র বরাত দিয়ে এক বিবৃতিতে প্রতিরক্ষা বিষয়ক সংবাদ ও সংবাদ বিশ্লেষণ ওয়েবসাইট দ্য ওয়ার জোন (টিএমজেড) জানিয়েছে, ৫০ হাজার ফুট উচ্চতায় থাকা ড্রোনটি প্রায় ১০ হাজার ফুটেরও বেশি নিচে নেমে যাওয়ার পর সেটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
নাভাল সেফটি কমান্ডের বিবৃতিতে শত্রুপক্ষের আঘাতে ড্রোনটি ধ্বংস হয়েছে কি না সে সম্পর্কে কিছু কলা হয়নি। তবে যুক্তরাষ্ট্র-ইরান অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণার গুরুত্বপূর্ণ সময়ের ২ দিন পরেই ড্রোনটি হরমুজে বিধ্বস্ত হয়।
এফএ/ আয়না টিভি