জীবনের নতুন অধ্যায় শুরু করলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী রামশা খান। দীর্ঘদিনের গুঞ্জন আর ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষেসহ-অভিনেতা খুশাল খানের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার ঘোষণা দিয়ে বিনোদন জগতে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন এই তারকা।
নিজের বিয়ের খবর নিয়ে এক রহস্যময় আভা বজায় রেখেছেন রামশা। সোমবার (১৩ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিয়ের খবর নিশ্চিত করে ভক্তদের চমকে দিতে রামশার বিয়ের একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন-
নববর্ষে আমদানি-রপ্তানি বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দরে
প্রকাশিত ভাইরাল সেই ছবিতে পারিবারিক আবহে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়েছে রামশা-খুশালের। নিকাহের দিন খুশাল সাদা পাজামা-পাঞ্জাবি পরেছিলেন আর অন্যদিকে রামশা হালকা বেগুনী রংয়ের সালোয়ার কামিজের সাথে পরেছিলেন সবুজ রংয়ের বেনারসি ওড়না।
এফএ/ আয়না টিভি