| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যেখানেই থাকুন খুব ভালো থাকুন : সাবিনা ইয়াসমিন

  • আপডেট টাইম: 12-04-2026 ইং
  • 13871 বার পঠিত
যেখানেই থাকুন খুব ভালো থাকুন : সাবিনা ইয়াসমিন

কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে উপমহাদেশের সংগীতাঙ্গনে যেন থমকে গেছে এক স্বর্ণালি অধ্যায়। তাঁর এই বিদায়কে সংগীতপ্রেমীরা একটি যুগের অবসান হিসেবে দেখছেন। বাংলাদেশের প্রখ্যাত শিল্পী সাবিনা ইয়াসমিন ভেঙে পড়েছেন এই খবরে। 

সংগীতশিল্পী আশা ভোঁসলেকে  নিয়ে নিজের অনুভূতি প্রকাশে সাবিনা ইয়াসমিন বলেন, তিনি নেই ভাবতেই পারছি না। ছোটবেলা থেকে তাকে চিনলেও সামনাসামনি তাকে  দেখার সুযোগ হয়েছিল কলকাতায় ‘অন্যায় অবিচার’ সিনেমার গানের রেকর্ডিংয়ে যা আজও আমার মনে দাগ কেটে আছে। সেখানে আমার গান শুনে তিনি এত প্রশংসা করেছিলেন যে আমি লজ্জা পেয়ে গিয়েছিলাম। স্টুডিওতে উপস্থিত থাকা বরেণ্য সংগীত পরিচালক রাহুল দেব বর্মণকে বলেছিলেন, ‘সাবিনা ইয়াসমিন খুব ভালো গেয়েছে।’

আরও পড়ুন-

আমার পৃথিবীটাই শূন্য হয়ে গেল : রুনা লায়লা

এত বড় শিল্পী হয়েও আশা ভোঁসলে ছিলেন একেবারে মাটির মানুষ। যা তার সান্নিধ্যে না এলে তা বোঝা সম্ভব নয়। ঢাকায় তৎকালীন ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গান শেষ হলে পেছনের মঞ্চে দেখা হলে তিনি বলেন, তোমার গান খুব শোনার সুযোগ পাই না, তবে কিছু গান শুনেছি, খুব ভালো লেগেছে। তোমার গান কিছু গান শ্রোতার মুখে মুখে ফিরে।   

এমন একজন গুণী শিল্পীর প্রয়াণে সংগীতজগতে তৈরি হয়েছে অপূরণীয় শূন্যতা। প্রিয় শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ কথায় সাবিনা ইয়াসমিন বলেন, ‘যেখানেই থাকুন, খুব ভালো থাকুন।’


 

এফএ/ আয়না টিভি       

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪