| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি অভিযোগ

  • আপডেট টাইম: 12-04-2026 ইং
  • 15375 বার পঠিত
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি অভিযোগ

ইসলামাবাদে টানা ২১ ঘণ্টার বৈঠকেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। গুরুত্বপূর্ণ এই সংলাপ কোনো শান্তি চুক্তি ছাড়াই শেষ হয়েছে, ফলে উভয় দেশের প্রতিনিধি দল নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন।

আলোচনা ব্যর্থতার জন্য একে অপরকে দায়ী করছে ওয়াশিংটন-তেহরান। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, সমঝোতা না হওয়ার পুরো দায় ইরানের ওপর চাপান।

তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি-দাওয়ার কারণেই ব্যর্থ হয়েছে এই আলোচনা। ইরানের তাসনিম নিউজ এজেন্সির দাবি, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি-দাওয়ার কারণেই ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় ‘একটি অভিন্ন কাঠামো ও চুক্তি’ গঠন সম্ভব হয়নি।

আরও পড়ুন :

২১ ঘণ্টার আলোচনার ফলাফল শূন্য : ভ্যান্স

এদিকে আলোচনা ব্যর্থ হওয়ার জন্য ইরানকেই দায়ী করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, পারমাণবিক ইস্যুতে ইরানের কাছ থেকে যুক্তরাষ্ট্রের ‘ইতিবাচক প্রতিশ্রুতি’ প্রয়োজন।

ইরান কী প্রত্যাখ্যান করেছে, সে বিষয়ে জানতে চাইলে ভ্যান্স বলেন, আমি বিস্তারিত কিছু বলব না, তবে যুক্তরাষ্ট্র এই নিশ্চয়তা চেয়েছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না।

মার্কিন ভাইস প্রেসিডেন্টের ভাষ্য, ইরানের আলোচকরা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শর্তগুলো যা তিনি ‘খুবই নমনীয়’ বলে দাবি করেন মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। এছাড়া তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা ত্যাগ করার প্রতিশ্রুতিও দেয়নি বলে জানান তিনি।

সূত্র: আল জাজিরা

হাফিজ/ আয়না নিউজ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪