| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২১ ঘণ্টার আলোচনার ফলাফল শূন্য : ভ্যান্স

  • আপডেট টাইম: 12-04-2026 ইং
  • 8418 বার পঠিত
২১ ঘণ্টার আলোচনার ফলাফল শূন্য : ভ্যান্স

২১ ঘণ্টা ধরে আলোচনার পরও ইরানের সঙ্গে কোনো সমঝোতা হয়নি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের    প্রতিনিধিদলের মধ্যে সরাসরি আলোচনা দ্বিতীয় দিনে কোন সিদ্ধান্তে না আসায় রোববার (১২ এপ্রিল) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ফিল্ড মার্শাল মুনিরের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের কাজ কে অসাধারণ উল্লেখ করে ভ্যান্স বলেন,আলোচনার কোনো ত্রুটি-বিচ্যুতির জন্য তারা দায়ী নয়।

এই আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হলেও আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি।  যুক্তরাষ্ট্র নমনীয় মনোভাব এবং সৎ উদ্দেশ্য নিয়ে আলোচনায় এসেছিল কিন্তু দুই পক্ষ সমঝোতায় পৌঁছাতে না পারায় বিষয়টি দুর্ভাগ্যজনক। আমরা এখান থেকে অত্যন্ত সহজ প্রস্তাব বোঝাপড়ার পদ্ধতি নিয়ে যাচ্ছি  যা আমাদের চূড়ান্ত এবং সর্বোত্তম প্রস্তাব ইরানের জন্য। 

আলোচনার ক্ষেত্রে মার্কিন দৃষ্টিভঙ্গি বর্ণনা করতে গিয়ে তিনি নিজেদের নমনীয় এবং মানিয়ে চলার মানসিকতায় ছিলেন জানিয়ে বলেন। কয়েক ঘণ্টার এই আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ২১ ঘণ্টায় বারোবার কথা হয়েছে বলে উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।

সংবাদ সম্মেলনে ইরানের সঙ্গে আলোচনায় অংশগ্রহণকারী মার্কিন প্রতিনিধিদলের সদস্য হিসেবে ভ্যান্সের সঙ্গে ছিলেন ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউসের উপদেষ্টা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ।


এফএ/ আয়না টিভি      

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪