| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের নতুন ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল

  • আপডেট টাইম: 09-04-2026 ইং
  • 371 বার পঠিত
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের নতুন ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল

বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউএনএফআইসিওয়াইপি) নতুন ফোর্স কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন। বুধবার (৮ এপ্রিল) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন।

মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম মেজর জেনারেল এরদেনেবাত বাতসুরির স্থলাভিষিক্ত হচ্ছেন। গুতেরেস তার নেতৃত্বে মিশনের নিষ্ঠা ও প্রভাবের প্রশংসা করে জানিয়েছেন বাংলাদেশের লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউএনএফআইসিওয়াইপি-এর ফোর্স কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মিনহাজুল আলম বাংলাদেশ সেনাবাহিনীতে ৩০ বছরের বেশি নেতৃত্ব ও কমান্ডের অভিজ্ঞতা নিয়ে এই পদে লাভ করেন। তিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ১০ম পদাতিক ডিভিশনের নেতৃত্ব দিয়েছেন এবং কক্সবাজারে বিভিন্ন অপারেশন তদারকি করেছেন। কর্মজীবনে তিনি পদাতিক ইউনিটে বিভিন্ন কমান্ড ও স্টাফ পদে দায়িত্ব পালন করেছেন। এসব দায়িত্বের মধ্যে ছিল সন্ত্রাসবিরোধী অভিযান, অভ্যন্তরীণ নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং গোয়েন্দাভিত্তিক অপারেশন।


এফ এ / আয়না টিভি   

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪