| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে নিহত ২

  • আপডেট টাইম: 09-04-2026 ইং
  • 13245 বার পঠিত
সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে নিহত ২

সুনামগঞ্জের দিরাই উপজেলায় রফিনগর ও সাদিরপুর গ্রামে পৃথক সংঘর্ষে ২ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) রাতে রফিনগর ইউনিয়নের দুই গ্রামে এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় আহত হয়েছেন আহাদ নুরের বাবা আব্দুল হামিদ (৬০), আবু সুফিয়ান (২৬), রুবেল মিয়া (৪০) ও মোফাজ্জল হোসেন (৪২)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে সাদিরপুর গ্রামের মোশাহিদ মিয়ার ধান শুকানোর খোলার ওপর দিয়ে একই গ্রামের হোসাইন আহমেদের লোকজন ট্রলি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হলে সন্ধ্যার পর দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং এক পর্যায় সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে টেঁটার আঘাতে মোশাহিদ মিয়ার পক্ষের আব্দুল হামিদের ছেলে আহাদ নুর (২৭) গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

একই সময়ে রফিনগর গ্রামে রাজহাঁস খাওয়াকে কেন্দ্র করে আশরাফ উদ্দিন ও শফিক মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আশরাফ উদ্দিনের পক্ষের মৃত তাহের আলীর ছেলে গিয়াস উদ্দিন (৬০) নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আবুল নছর (৫৫), আলী হায়দার (২০) ও শিবির আহমদ (৩০)।

সুনামগঞ্জের দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানিয়েছেন, রফিনগর ও সাদিরপুর গ্রামে পৃথক সংঘর্ষে ২ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।



এফ এ / আয়না টিভি  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪