| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়া-৬ উপনির্বাচনে ভোট দিলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা

  • আপডেট টাইম: 09-04-2026 ইং
  • 527 বার পঠিত
বগুড়া-৬ উপনির্বাচনে ভোট দিলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী দুই দলের প্রার্থীরা সকালে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টায় শহরের শিববাটি হাসনা জাহান বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা ভোট দেওয়ার পর বলেন,এটি উন্নয়নের নির্বাচন। উন্নয়নের স্বার্থে আমি ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। এদিকে সকাল পৌনে ৮টায় জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল শহরের জামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তার ভোট প্রদান করেন।

আসনটি শূন্য হওয়ায় এ উপনির্বাচনে বিএনপির রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।


এফ এ / আয়না টিভি  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪