| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোলায় যাত্রীবাহী বাস খাদে

  • আপডেট টাইম: 09-04-2026 ইং
  • 204156 বার পঠিত
ভোলায় যাত্রীবাহী বাস খাদে

সোহাগ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণে হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ ঘটনায় যাত্রীদের বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল আনুমানিক পৌনে ৯টায় বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কেরামতগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, বৃহস্পতিবার সকালে ভোলার চরফ্যাশন উপজেলা থেকে যাত্রী নিয়ে সোহাগ পরিবহন নামের বাসটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কেরামতগঞ্জ বাজারের কাছাকাছি মোড়ে এসে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেল্লে মুহূর্তেই বাসটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন দুর্ঘটনা কবলিত বাসের সামনের ও পেছনের গ্লাস ভেঙে ভেতরে ঢুকে যাত্রীদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এদিকে বাসের মধ্যে আটকে পড়া চালককে প্রায় আধাঘণ্টার চেষ্টায় উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় ফায়ার সার্ভিস।

বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে চালকের গাফিলতিতে এ দুর্ঘটনা ঘটেছে। চালক গুরুতর আহত হয়ে অজ্ঞান থাকায় তার নাম পরিচয় পাওয়া যায়নি। চালককে উন্নত চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।


এফ এ / আয়না টিভি   

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪