| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সীমান্তে বিএসএফের গুলিতে নিহতের লাশ ফেরত

  • আপডেট টাইম: 09-04-2026 ইং
  • 558 বার পঠিত
সীমান্তে বিএসএফের গুলিতে নিহতের লাশ ফেরত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত আলী হোসেনের (৪৫) লাশ ফেরত দিয়েছ বিএসএফ। বুধবার (৮ এপ্রিল) রাত ৯টায় উপজেলার ধবলগুড়ি সীমান্তের ৮৬৮/৩-এস নম্বর পিলার এলাকা হয়ে লাশটি ফেরত দেওয়া হয়। গত মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত মধ্যরাতে ওই সীমান্তে বিএসএফের গুলিতে নিহত নিহত আলী হোসেন ওই সীমান্ত এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।

বিজিবি ও সীমান্তবাসী জানিয়েছে, ভারতীয় চোরাচালানিদের সহায়তায় ধবলগুড়ি সীমান্তের ৮৭৪/৫-এস নম্বর পিলার এলাকায় শূন্যরেখায় অবস্থান করে ৭-৮ জনের একটি দল ভারতে অবৈধ প্রবেশের চেষ্টা করলে তাদের তাড়িয়ে দিতে প্রথমে এক রাউন্ড ফাঁকা গুলি করে বিএসএফের ১৫৬ ব্যাটালিয়নের সাতগ্রাম ক্যাম্পের সদস্যরা। পরবর্তীতে চক্রটি ভারতের ৫০০ গজ অভ্যন্তরে অনুপ্রবেশ করলে দ্বিতীয়বার এক রাউন্ড ছোড়া গুলিতে বিদ্ধ হয়ে আলী হোসেন ঘটনাস্থলেই মারা যান। বাকিরা পালিয়ে আসতে সক্ষম হলেও আলী হোসেনের লাশ নিয়ে যায় বিএসএফ সদস্যরা। 

ব্যাটালিয়ন কমান্ডার এ ঘটনায় এক পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানালে তাতে সাড়া দেয় বিএসএফ। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম। বিএসএফের পক্ষে নেতৃত্বে ছিলেন ১৫৬ ব্যাটালিয়ন বিএসএফ কমান্ড্যান্ট শ্রী সৌরভ ও একজন স্টাফ অফিসার। বৈঠকে গুলির সত্যতা স্বীকার করে বিজিবির কাছে দুঃখ প্রকাশ করে এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীএকই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না করার প্রতিশ্রুতিও প্রদান করেন তারা। 

বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক রাত ৯টায় উপজেলার ৮৬৮/৩-এস নম্বর পিলার এলাকা দিয়ে বিএসএফ ১৫৬ ব্যাটালিয়নের শ্রীমুখ কোম্পানি কমান্ডার রাজেস কুমার ইয়াদব ভারতীয় পুলিশসহ বিজিবির কাছে লাশ ফেরত দেন। বিজিবি লাশ বুঝে নিয়ে পাটগ্রাম থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, আলী হোসেনের লাশ বুঝে নিয়ে তার বড় ভাই আনোয়ার হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে।

 


এফ এ / আয়না টিভি  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪