| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুরুদাসপুরে অনুমোদনহীন তেল বিক্রি, মিনি পাম্প সিলগালা

  • আপডেট টাইম: 08-04-2026 ইং
  • 204909 বার পঠিত
গুরুদাসপুরে অনুমোদনহীন তেল বিক্রি, মিনি পাম্প সিলগালা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে অনুমোদন ছাড়াই তেল বিক্রির অভিযোগে একটি মিনি তেল পাম্প সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার দুপুর ২ টার দিকে উপজেলার নাজিরপুর ব্রীজ সংল্গন্ন এলাকায় আকাশ এন্টারপ্রাইজে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ।

গোপন সংবাদের ভিক্তিতে নাটোর র‍্যাব ৫ এর একটি দল ওই তেল পাম্পে অভিযান পরিচালনা করে এসময় অনুমোদন না থাকায় উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করেন।নির্বাহী অফিসার ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা ও দোকান সিলগালার আদেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ জানান, তেল বিক্রির অনুমোদন না থাকায় জরিমানাসহ দোকান সিলগালা করা হয়েছে। অনুমোদনের কাগজপত্র দেখালে সেটি সেটি উন্মুক্ত করে দেয়া হবে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪