| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেড়েই চলেছে হামের দাপট, ভর্তি আরও ২২

  • আপডেট টাইম: 08-04-2026 ইং
  • 205176 বার পঠিত
বেড়েই চলেছে হামের দাপট, ভর্তি আরও ২২

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বেড়েই চলেছে হামের দাপট। হাম আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে নতুন করে আরও ২২ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে ৭৮ জন শিশু। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৯টা থেকে বুধবার (৮ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত সময়ে এসব শিশু ভর্তি হয়। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়,গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ২৯৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২১৩ শিশু এবং মারা গেছে ৭ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২৪ শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে হামের লক্ষণ নিয়ে এক-দুইজন করে রোগী ভর্তি হতে শুরু করলেও মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে থাকে। হামের রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে ৬৪ শয্যার একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু রয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম দায়িত্ব পালন করছে। 

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন ২২ শিশু ভর্তি হয়েছে এবং এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।


এফ এ / আয়না টিভি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪