| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজশাহীতে সার্টিফিকেট জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেফতার

  • আপডেট টাইম: 08-04-2026 ইং
  • 205209 বার পঠিত
রাজশাহীতে সার্টিফিকেট জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেফতার

রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে সার্টিফিকেট জালিয়াতি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তাদের কাছ থেকে জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকালে র‍্যাব-৫ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

গ্রেফতারকৃতরা হলেন, অভিজিৎ মন্ডল (২৭) ও রায়হান আউয়াল (২১)। তারা রাজশাহী নগরীর কুমারপাড়া (ঘোষপাড়া) এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে বোয়ালিয়া থানাধীন কুমারপাড়া (ঘোষপাড়া) এলাকার আলুপট্টি রোডে অভিযান চালানো হয়। অভিযানে ওই দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে জাল সার্টিফিকেট তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দেশের বিভিন্ন স্থান থেকে অনলাইনের মাধ্যমে নকল মার্কশিট ও সার্টিফিকেট তৈরির অর্ডার সংগ্রহ করত। এরপর অভিনব পদ্ধতিতে সেগুলো তৈরি করে গ্রাহকদের কাছে সরবরাহ করত।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪