| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাওয়াল মাসের প্রথম দিনে সাতক্ষীরার ২০ গ্রামে ঈদ উদযাপন

  • আপডেট টাইম: 20-03-2026 ইং
  • 149426 বার পঠিত
শাওয়াল মাসের প্রথম দিনে সাতক্ষীরার ২০ গ্রামে ঈদ উদযাপন

সাতক্ষীরার প্রায় ২০ গ্রামের মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন। শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় সদর উপজেলার কুশখালী বাউকোলা এলাকায় তারা ঈদের নামাজ আদায় করেন। মওলানা মহব্বত আলীর ইমামতিতে কুশখালী বাউকোলা মসজিদে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে ইসলামকাটি, গোয়ালচত্বর, ভোঁদড়া, ঘোনা, ভাড়খালী, মিরগিডাঙ্গা ও পাইকগাছাসহ আশপাশের অন্তত ২০টি গ্রামের মুসল্লিরা অংশ নেন।  

মওলানা মাহবুবুর রহমান নামাজ শেষে খুতবায় বলেন,পবিত্র শাওয়াল মাসের প্রথম দিনে আমরা ঈদের নামাজ আদায় করেছি। অন্যান্য বছরের তুলনায় এবার মুসল্লিদের উপস্থিতি অনেক বেশি ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন ভবিষ্যতে যেন সবাই একসঙ্গে ঈদ উদযাপন করতে পারি।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪