গাজায় বিতর্কিত মানবিক প্রকল্পের আড়ালে পরিচালিত খাদ্য সহায়তা কেন্দ্রগুলো এখন ‘জল্লাদখানা’য় পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রতিদিন খাবারের লাইনে অপেক্ষারত সাধারণ ফিলিস্তিনিদের ওপর গুলিবর্ষণে বহু হতাহতের ঘটনা ঘটছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় উপত্যকাজুড়ে অন্তত ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
জেলবন্দি পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক ভবিষ্যৎ ঘিরে চাপা উত্তেজনার মধ্যেই আবারও সক্রিয় হয়ে উঠেছে ‘মাইনাস ওয়ান’ ফর্মুলা—এমন অভিযোগ তুলেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
“আমেরিকাই ইসরায়েলকে বাঁচিয়েছে” বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকেও যুক্তরাষ্ট্র রক্ষা করবে বলেও মন্তব্য করেছেন তিনি।
ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছেন পাকিস্তানের চিফ অফ আর্মি স্টাফ (সিওএএস) ফিল্ড মার্শাল সাইদে অসিম মুনির। এ সময়ে সন্ত্রাসীবিরোধী বিভিন্ন উদ্যোগ ও দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।
ইরানের হামলায় ইসরায়েলের সোরোকা মেডিকেল সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ আরও উসকানিমূলক মন্তব্য করেছেন। এবার তিনি সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার কথা বলেছেন।
গত সপ্তাহে আহমেদাবাদে ভয়াবহভাবে ভেঙে পড়া এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই ১৭১-এর ব্ল্যাক বক্স (ফ্লাইট ডাটা রেকর্ডার) বিশ্লেষণের জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হবে। ব্ল্যাক বক্সটি বিমানে আগুন লাগার কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বর্তমানে ভারতে এমন প্রযুক্তি নেই যা এমনভাবে ক্ষতিগ্রস্ত ব্ল্যাক বক্স থেকে তথ্য উদ্ধার করতে সক্ষম।ব্ল্যাক বক্সটি ওয়াশিংটন-ভিত্তিক ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড (এনটিএসবি)-এর পরীক্ষাগারে পাঠানো হবে।
গত রাতে ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের একটি স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে। তাঁদের দাবি, ওই কেন্দ্রটি পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে।