| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১০ এপ্রিলের মধ্যে ফ্ল্যাট বরাদ্ধ পাবে সংসদ সদস্যরা: চিফ হুইপ

  • আপডেট টাইম: 28-03-2026 ইং
  • 228102 বার পঠিত
১০ এপ্রিলের মধ্যে ফ্ল্যাট বরাদ্ধ পাবে সংসদ সদস্যরা: চিফ হুইপ

আগামী ১০ এপ্রিলের মধ্যে সকল সংসদ সদস্যের ফ্ল্যাট বরাদ্ধ দেয়া হবে বলে জানিয়েছেন, চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, সংসদ সদস্যদের কাজের সুবিধার্থে সংসদের কাছাকাছি আবাসন দেওয়া হবে। 

শনিবার (২৮ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ে কেবিনেট কক্ষে তিনি এসব কথা বলেন। এসময় বিরোধী দলীয় উপনেতা ডা. আবদুল্লাহ তাহেরসহ কমিটির ১১ সদস্য উপস্থিত ছিলেন।

চিফ হুইপ জানান, সংসদে অডিও বিভ্রাটের বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, যা ৩ এপ্রিল প্রতিবেদন জমা দেবে। এছাড়া বৈঠকে প্রধান গুরুত্ব দেয়া হয় সংসদ সদস্যদের আবাসন বরাদ্দ এবং সংসদ অধিবেশনে অডিও বিভ্রাটের সমস্যাকে সমাধানের ওপর।

এদিকে, বিকেলে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে। বিএনপি সংসদীয় দলের সভায় অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার পর থেকে সংসদীয় কার্যক্রমকে নিয়মিত ও গতিশীল করতে প্রস্তুতি চলছিল। আজকের বৈঠকের মাধ্যমে সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪