| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নয়াপল্টনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপডেট টাইম: 28-03-2026 ইং
  • 228172 বার পঠিত
নয়াপল্টনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় তিনি নয়াপল্টন পৌঁছান।

এর আগের দিন শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে বিএনপির স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত তরুণ নেতাকর্মীদের উচ্ছ্বাস দেখে তিনি বলেন, কাল নয়াপল্টনে আসবো। তোমাদের দেখতে চাই। দেখবো কারা কারা আসো।

উল্লেখ্য, প্রায় দুই দশক পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এর পর সর্বশেষ ২৯ ডিসেম্বর তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪