| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফার্মগেটে লাব্বাইক সিএনজি সংঘর্ষে নিহত ১

  • আপডেট টাইম: 08-04-2026 ইং
  • 209870 বার পঠিত
ফার্মগেটে লাব্বাইক সিএনজি সংঘর্ষে নিহত ১

রাজধানীর ফার্মগেট এলাকায় লাব্বাইক পরিবহনের একটি বাসের ধাক্কায় মোহাম্মদ মামুন ফরাজী নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। ঘটনার পর  ঘাতক ওই বাসের চালক পলাতক থাকলেও বাসটিকে জব্দ করেছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল) দুপুর বারোটায় এই ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় অটোরিকশা চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর একটায় তাকে মৃত ঘোষণা করেন। নিহত মামুন ফরাজী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হিরাগঞ্জ এলাকার শিকদার ফরাজির ছেলে।

তেজগাঁও জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আক্কাস আলী জানিয়েছেন,বিষয়টি জানার পর সেখানে আমাদের টিম পাঠানো হয়েছে। ঘাতক লাব্বাইক বাসটিকে জব্দ করা গেলেও পালিয়ে গেছে চালক। আহত সিএনজি চালককে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।


এফ এ / আয়না টিভি 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪