| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আসিফ নজরুল ও তার পিএসের বিরুদ্ধে দুদকে আবেদন

  • আপডেট টাইম: 08-04-2026 ইং
  • 209804 বার পঠিত
আসিফ নজরুল ও তার পিএসের বিরুদ্ধে দুদকে আবেদন

দুর্নীতির অভিযোগে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল ও তার ব্যক্তিগত সহকারী (পিএস) শামসুদ্দিন মাসুমের বিরুদ্ধে অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী এম সরোয়ার হোসেন দুদক চেয়ারম্যান ও কমিশনারদের বরাবর এ আবেদন করেন। আবেদনে অভিযোগ করা হয়, সাব-রেজিস্ট্রারদের বদলিকে কেন্দ্র করে ব্যাপক ঘুষ লেনদেন হয়েছে, যা পিএস শামসুদ্দিন মাসুমের মাধ্যমে সম্পন্ন হয়েছে।

আবেদনে গত ৩ মার্চ একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের উল্লেখ করা হয়, যেখানে দাবি করা হয়—আসিফ নজরুলের দায়িত্ব পালনকালীন আট মাসে আইন মন্ত্রণালয়ে সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে শত কোটি টাকার ঘুষ লেনদেন হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ওই সময়কালে সাব-রেজিস্ট্রারদের বদলিতে কোনো নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করা হয়নি। বরং ঘুষের বিনিময়ে পছন্দের কর্মস্থলে বদলি দেওয়া হয়েছে। এমনকি প্রতিশ্রুত ঘুষের টাকা পরিশোধ না হলে বদলির আদেশ স্থগিত রাখার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

তথ্য অনুযায়ী, অক্টোবর ২০২৪ থেকে এপ্রিল ২০২৫ পর্যন্ত আট মাসে নিবন্ধন অধিদপ্তরের ৪০৩ জন সাব-রেজিস্ট্রারের মধ্যে অন্তত ২৮২ জনকে বদলি করা হয়েছে। এর মধ্যে প্রায় ২০০ জন ঘুষের মাধ্যমে নিজেদের পছন্দের সাব-রেজিস্ট্রি অফিসে বদলি নিশ্চিত করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, প্রতি বদলির জন্য জনপ্রতি ৫০ থেকে ৬০ লাখ টাকা পর্যন্ত ঘুষ নেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে একই কর্মকর্তাকে ছয় থেকে সাত মাসের মধ্যে তিন থেকে চারবার পর্যন্ত বদলি করা হয়েছে, যা অতীতে নজিরবিহীন।

নীতিমালা অনুযায়ী, ‘এ’, ‘বি’ ও ‘সি’ গ্রেডের সাব-রেজিস্ট্রি অফিসে সমমানের গ্রেডের কর্মকর্তাদের পদায়ন করার বিধান থাকলেও, এই নিয়মও অনুসরণ করা হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

দুদক এ বিষয়ে কী পদক্ষেপ নেয়, তা এখন দেখার বিষয়।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪